- নীতি আয়োগের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে।
- এ রাজ্যের বিধানসভার কাজকর্মও ‘পেপারলেস’ হবে বলে জানালেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাশাপাশি তিনি জানান, বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। তার জন্য রাজ্যে আসবেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।
- কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল বলেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা তৃণণূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সাক্ষাৎ জাতীয় ইস্যু নিয়ে ছিল। দুই দলের এক হয়ে যাওয়া বা মার্জার হওয়ার কোনও সম্ভাবনা নেই।
- কংগ্রেসের জরুরি বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হোল, ওঠেনি তৃণমূলের প্রসঙ্গই, দাবি নেতাদের
- উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড হাটখোলায় গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ, সরকারি সাইকেল।
- মাথাভাঙা রাজ্য সড়কের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্ঘটনা, নিহত নাবালিকা ছাত্রী। মাথাভাঙা থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় রাস্তার উপরে থাকা একটি টোটোতে ধাক্কা মেরে তার উপরেই উল্টে পড়ে। মৃত ছাত্রীর নাম সাগরিকা রায় ঈশর( ১৬)।
- বুধবার শীতলখুচি ব্লকের বড়কৈমারি গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামের ১৭৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন উপভোক্তাদের হাতে টাকা ফিরিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ৮৮ জন উপভোক্তার কাছ থেকে নেওয়া মোট প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা এ দিন ফেরত দেওয়া হয়।
- বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগীরা তৃণমূল কাউন্সিলারের কাছে কাটমানির টাকা ফেরত চেয়ে বিক্ষোভ শুরু করলে তৃণমূল কাউন্সিলার দীপক নিজে সবার টাকা ফেরত দেওয়ার মুচলেকা পত্র দেন বাসিন্দাদের কাছে।
- গুঞ্জুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হুদার নামে কয়েক লক্ষ টাকার বিদ্যুৎ বিল বহু দিন থেকেই বকেয়া পড়ে রয়েছে। সব তথ্য খতিয়ে দেখার পরেই এদিন তাঁর বাড়ি ও হোটেলের ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
- নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ দিন ট্রাম্প লেখেন, “আমেরিকা আজ রাতে ইরানের ওপর হামলা চালাবে। ইরানের নৌবাহিনী, বায়ুসেনা, র্যাডার ব্যবস্থা, বিমান ধ্বংস করার মতো প্রতিরক্ষা সিস্টেম এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। তবুও আমরা আজ রাতে ওদের ওপর বিরাট বড় আঘাত হানব।”

Be the first to comment