১০ টা

Spread the love
  1. শনিবার রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, SIR হিয়ারিংয়ের শেষ দিনে যে হিসেব মিলেছে, তার ভিত্তিতে এটা স্পষ্ট যে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৬১ হাজার ভোটার নাম বাদ পড়তে চলেছে।
  2. ২৪ ঘণ্টা বনধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। মালদহে বুলডোজ়ার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গোটা জেলা জুড়ে ২৪ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছিল।
  3. বেলেঘাটার এক বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা রাজু নস্করকে।
  4. মুম্বইয়ের মুলুন্ডে মেট্রোর নির্মাণরত একটি পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অটোরিকশার উপরে। আহত ৩।
  5. নদিয়ার চাকদহ থেকে গ্রেপ্তার ভুয়ো আইনজীবী। ধৃত ব্যক্তির নাম অসীম পাল।
  6. এক যুবককে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বরানগরে। তার সঙ্গেই ২ লক্ষ টাকা চাঁদাও দাবি করা হয়েছে বলে অভিযোগ।
  7. বাঁকুড়া জেলার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো বিকেলের আউটডোর পরিষেবা (ইভিনিং ওপিডি)। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, সোম থেকে শনি বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।
  8. ইটভাটায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।
  9. আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক ভারতীয় ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সাকেথ শ্রীনিবাসাইয়া নামে বছর ২২-এর ওই ছাত্র গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ।
  10. শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এ বার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*