১০টা

Spread the love
  1. আগামীকাল, ২৭ মার্চ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
  2. শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এবারও মধ্যরাতে প্রকাশ হতে পারে
  3. ইডি-র তৃতীয় নোটিসেও হাজিরা এড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নোটিসের জবাবে পার্জাথ নালেন শরীর অত্যন্ত খারাপ।
  4. বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। সেই প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই। আক্রান্ত পুলিশ অফিসারের নাম সৌরভ গুহ, তিনি বাসন্তী থানার সাব ইন্সপেক্টর। রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এই ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। ডিজি-র কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
  5. এন্টালি কেন্দ্রের ভোটার তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শইদুল্লা মুনসির নাম বিবেচনাধীন ভোটারের তালিকা থেকে সরাসরি বাদের খাতায় চলে গিয়েছে। খোদ একজন প্রাক্তন বিচারপতির ক্ষেত্রে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলেও শুরু ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।
  6. সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই পর্যবেক্ষকদের বাংলায় পাঠিয়েছে কমিশন। বনগাঁ থেকে বালিগঞ্জ, একাধিক আসনে পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন ব্রাত্য-সায়নীর।
  7. ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার  জানিয়েছেন, ভারতের জন্য খোলা থাকবে হরমুজ় প্রণালী। ভারত, রাশিয়া, চিন, ইরাকের মতো ‘বন্ধু রাষ্ট্রগুলিকে’ এই প্রণালী ব্যবহার করতে দেওয়ার বার্তা দিল তেহরান।
  8. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবু ধাবিতে ২ জন নিহত হয়েছেন, আহত তিন। একটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সময়ে তার ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ে। সেই মিসাইল ধ্বংসাবশেষের আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।
  9. আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশিত। আগামী ২৮ এপ্রিল শুরু হতে চলেছে আইপিএল। ফাইনাল, ৩১ মে ২০২৬।
  10. ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধ ২৭ দিনে পড়েছে। যা নিয়ে প্রবল চাপ সৃষ্টি হয়েছে বিশ্বের জ্বালানি বাজারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*