- পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে জ্বালানি সঙ্কটের উদ্বেগ। এই আবহে ভোটমুখী রাজ্যগুলিকে বাদ দিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লকডাউনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সরকার এমন কোনও পদক্ষেপ করার কথা ভাবছে না। কোনও লকডাউন হবে না। কোভিডের মতো পরিস্থিতি তৈরি হবে না।
- অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিম এশিয়ার সংকটের কথা মাথায় রেখে দেশে পেট্রল ও ডিজ়েলের উপর প্রতি লিটারে ১০ টাকা করে অতিরিক্ত আবগারি শুল্ক কমানো হয়েছে। এই পদক্ষেপ মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করবে ভোক্তাদের। তিনি আরও লেখেন, ডিজেল রপ্তানির উপর প্রতি লিটারে ২১.৫ টাকা শুল্ক আরোপ করা হয়েছে।
- বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানাল, এই মুহূর্তে ভারতের কাছে ৬০ দিনের অপরিশোধিত তেল ও জ্বালানি মজুত রয়েছে। এলপিজি রয়েছে ৮ লক্ষ টন । কাজেই, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহে সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হলেও, জরুরি কোনও পরিস্থিতি নেই।
- আজ সপ্তাহের শেষে ১৬৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স। এর পাশাপাশি নিফটি ৫০ পড়েছে ২২,৮৫০ পয়েন্টে।
- বাসন্তীর ঘটনায় বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের। শুক্রবার অভিজিত পালের জায়গায় প্রবীর ঘোষকে বাসন্তী থানার আইসি-র দায়িত্ব দিল কমিশন।
- শিলিগুড়ি সহ সমতলের চার বিজেপি প্রার্থীকে সমর্থন মোর্চার।
- রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। ব্যাপক ভাঙচুর ও ইটবৃষ্টি হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- শুক্রবার কালেখাতলা ১ পঞ্চায়েতের চাপাতলা এলাকায় এক গৃহবধূর গলা কাটা দেহ উদ্ধার হয়। মৃতার নাম পিঙ্কি দেবনাথ। অভিযোগ, দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি ও সন্দেহের জেরে স্বামী প্রিয়লাল দেবনাথ দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আমেরিকার ভালই আলোচনা চলছে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, অন্তত ১০ দিন আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলির উপর হামলা চালাবে না।

Be the first to comment