রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের কৌশাম্বীর জাতীয় সড়কে আজ বিকেলে এক দুর্ঘটনায় আট জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
প্রয়াগরাজ থেকে ফতেপুর যাওয়ার পথে পুণ্যার্থীদের নিয়ে একটি পিক আপ ট্রাক সাইনি থানা এলাকায় জাতীয় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়। ট্রাকে শিশু, নারী সহ চব্বিশ জন পুণ্যার্থী ছিলেন। সূত্রের খবর,ভয়াবহ এই দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

Be the first to comment