- হিন্দুস্তান পার্কে স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের (৬৩)। বুধবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালক অনীক দত্তর শেষকৃত্য যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আগেই তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পরিচালকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, মাথা- ঘাড়ে আঘাত ও গভীর ক্ষত অতিরিক্ত রক্তক্ষরণ, প্রবল রক্তক্ষরণ-সহ একাধিক ক্ষত রয়েছে।
- অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট প্রক্রিয়ার জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ মুখ্যমন্ত্রী। ১ জুন থেকে ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময় নিয়ে ধীরে-সুস্থে কাজ করার পরামর্শ। আজই না করলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, এমন আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন তিনি
- ২৮ মে, বৃহস্পতিবার মায়াপুর ইস্কন পরিদর্শনে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আরমান ভোলা ও তাঁর সহযোগী গ্রেপ্তার, তোলা হয়েছে হলদিয়া আদালতে। রাজ্যে প্রথম দফার ভোটের দিন হলদিয়ায় এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে উঠেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপসী মণ্ডল ঘনিষ্ঠ আমির আলি (আরমান ভোলা) ও অরুণাভ কুইতির বিরুদ্ধে।
- কলকাতা পুরসভার দু’টি গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলার। পুরসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য কাউন্সিলার অরূপ চক্রবর্তী। সেখান থেকে তিনি পদত্যাগ করছেন। অন্য দিকে, ১২ নম্বর বরো চেয়ারম্যান কাউন্সিলার সুশান্ত ঘোষ। তিনিও ওই পদ থেকে পদত্যাগ করছেন।
- নিরাপত্তা বলয় উঠল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের। অনুব্রত মণ্ডলের বাড়িতে ৩ শিফটে ৯ জন পুলিশ কর্মী মোতায়েন থাকতেন। সেই নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কাজল শেখ ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। সেটা সরিয়ে রাখা হয়েছে মাত্র তিনজন নিরাপত্তারক্ষী।
- পুরীর একটি হোটেল থেকে আটক তৃণমূল নেতা দিলীপ মণ্ডল বলে সূত্রের খবর। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি।
- বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
- বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গিপাড়ায় ৩ বিজেপি নেতা খুনে তার নাম জড়িয়ে ছিল।
- মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙা থানার পুলিশ বিশেষ অভিযান চালায় মছলন্দপুরের দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহার বাড়িতে। পুলিশ সূত্রে খবর, সুজিত কুমার সাহার বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। একটি সেভেন এমএম পিস্তল ও একটি এয়ার পিস্তলও উদ্ধা হয়।

Be the first to comment