ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

Spread the love

রোজদিন ডেস্ক :  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারী অর্ণবকান্তি দাস বুধবার ভবানীপুর থানায় একটি অভিযোগ জমা দেন। সূত্রের খবর, অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, গত ২ মে তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। ওই পোস্টে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। একজন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার শপথ নেওয়ার পরেও অভিষেক সমগ্র গুজরাতি সম্প্রদায়কে একটি ‘গ্যাং’ বা অপরাধ-চক্র হিসেবে ওই পোস্টে দাগিয়ে দেন।অভিযোগকারীর দাবি, এই ধরনের মন্তব্য শুধুমাত্র একটি সম্প্রদায়কে অপমান করে না, বরং দেশের সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির উপরেও সরাসরি আঘাত হেনেছে। অভিযোগে বলা হয়েছে, গুজরাতি সমাজ দীর্ঘ দিন ধরে এ রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, শিল্পোন্নয়ন এবং সমাজসেবায় অনেক অবদান রেখেছে। সেই সম্প্রদায়কে প্রকাশ্যে এ ভাবে অসম্মান করে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*