- এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোন কথা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছি।”
- বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়ে ফেলেছে ব্যারেল প্রতি ১১২ ডলার।
- ভারত সহ মোট ৫ দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে দিল ইরান। ইরানের সরকারি টিভিতে এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।
- আরও দু’টি এলপিজি ট্যাঙ্কার হরমুজ় পারাপারের অনুমতি পেয়েছে। জানা গিয়েছে, ৯২ হাজার মেট্রিক টনের বেশি গ্যাস আসতে চলেছে ভারতে।
- পুরুলিয়া শহরের আমলাপাড়ার জৈন মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।
- জনসভার পরে লাভপুরে থাকা সতীপীঠ ফুল্লরাতলায় পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- স্বপ্না বর্মণকে চাকরি থেকে বরখাস্ত করল রেল। রাজগঞ্জে প্রার্থী হতে আর বাধা রইল না তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মণের।
- বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শতাধিক তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন ।
- পাঁচলা থানার বেলডুবি গ্রাম পঞ্চায়েতের কুলাই এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ।
- মালদার হবিবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। পরে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে।

Be the first to comment