রোজদিন ডেস্ক : গত বিধানসভা নির্বাচনের শুন্যের গেরো কাটিয়ে এবার তাঁরাই কিং ও কিং মেকার হবেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি। আগামীকাল রাজ্যের প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা৷ ওইদিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব শুরু হবে।
গতকাল দিল্লিতে ২৮৬ টি আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর জানিয়েছিলেন। সেই তালিকা প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়ছে কংগ্রেস। এই নিয়ে রীতিমত আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর আশা, রাজ্যের শাসক তৃণমূল ও কেন্দ্রের শাসক বিজেপি, উভয়কেই প্রত্যাখ্যান করবেন রাজ্যের মানুষ। স্বাধীনতা পুর্ব দিন থেকে কংগ্রেস যেভাবে মানুষের পাশে আছে, তা উপলব্ধি করে এবার তাঁদের পক্ষে ভোট দেবেন। এবারের নির্বাচনে তাঁরাই কিং ও কিং মেকার হবেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশা করেন। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে দলের কর্মী সমর্থকরা রীতিমত উদ্দীপিত বলে জানান।

Be the first to comment