কসবায় মেয়ের সামনে মা খুন, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : কসবায় আজ কাকভোরে এক মহিলার রহস্যমৃত্যু নিয়ে ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দেয়। অভিযোগের আঙুল স্বামী বিনোদ সিং-এর দিকে। বচসার জেরে কিশোরী কন্যার সামনেই স্ত্রী স্বপ্না সিং (৪২) কে ছুরি দিয়ে নৃশংসভাবে কোপান তিনি। পুলিশ সূত্রে প্রকাশ, কসবার বোসপুকুর রোডে কাকভোরে এই ঘটনা হয়। কিশোরী কন্যা জানায়, মা বাবার মধ্যে কথা কাটাকাটির মধ্যে মা-কে ছুরি দিয়ে কোপান বাবা। চিৎকার, চেঁচামেচিতে প্রতিবেশিদের অনেকে ছুটে আসেন। তড়িঘড়ি রক্তাক্ত মহিলাকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।।
পরিবারের এক সদস্যর অভিযোগে বিনোদ সিং-কে গ্রেফতার করেছে পুলিশ।
ভয়ংকর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী-র ওপর চোটপাট করতেন। টাকা চাইতেন। স্ত্রী স্বপ্নার সঙ্গে এই নিয়ে বচসা লেগেই থাকত। গতকাল রাতেও বাড়ি ফিরে টাকা চান তিনি। স্ত্রী দিতে না চাওয়ায় বচসা বাধে। তারই পরিণতিতে এই হত্যা কিনা পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*