রোজদিন ডেস্ক :
ভোটমুখি রাজ্যে ভোটারদের নিরাপত্তা দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষা তাঁদের কাজ। এর জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় টহল দিয়ে আমজনতার আত্মবিশ্বাস ফেরানোর কাজ করছেন তাঁরা। এরই মাঝে ছন্দ পতন! গতকাল বীরভূমের সিউড়িতে শাসক দলে কার্যালয়ে গিয়ে আড্ডা দেওয়া, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ক্যারাম খেলায় মেতে ওঠেন কর্তব্যরত তিন জওয়ান। নিমেষে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের তিন জনকে সাসপেন্ড করেন। সতর্ক করা হয় অন্যান্যদের।
নির্বাচনে নিরপেক্ষ ব্যবহারের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন। সেখানে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা কোন ভাবেই কমিশন বরদাস্ত করবে না। এর আগে কয়েকজন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। এবার ফের তা নেওয়া হল।

Be the first to comment