রোজদিন ডেস্ক : মেয়ের নৃশংস ধর্ষণ,হত্যার বিচার চেয়ে ঘরে ঘরে প্রচার করছেন আর জি করের নির্যাতিতা অভয়ার মা। পানিহাটির বিজেপি প্রার্থী আজ সাদা শাড়ির পাড়ে লেখা, মেরুদণ্ড বিক্রি করিনি, এইভাবে এলাকার বাড়ি বাড়ি যান। তাঁকে দেখে বেশির ভাগ মানুষেরই চোখ আপনা থেকে সজল হয়ে ওঠে।
এই কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আছেন অভয়ার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ,
দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, সিপিএমের তরুণ প্রার্থী কলতান দাশগুপ্ত। আর জি করে অভয়ার ভয়ংকর ঘটনার দিন তাঁকে নিয়ে যাওয়া শকট আটকাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন কলতানও, অভয়াকে নিয়ে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখও তিনি।
ফলত এই কেন্দ্রের লড়াই এর দিকেও চোখ সারা রাজ্যের।

Be the first to comment