রোজদিন ডেস্ক :
পশ্চিম এশিয়ার যুদ্ধ সঙ্কট সারা বিশ্বের জ্বালানি ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। এই কঠিন সময়ে কোভিড কালের মত দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সঙ্কটের মোকাবিলায় আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মন কি বাত আনুষ্ঠানে এই কথা জানান তিনি। এই সময়ে যে কোন গুজব, রাজনীতিকরণের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন।
উপসাগরীয় অঞ্চলে এক কোটির বেশি বসবাসকারী ভারতীয়দের পাশে থাকার জন্য তিনি সংশ্লিষ্ট দেশগুলিকে কৃতজ্ঞতা জানান।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।
দেশে জল সম্পদ রক্ষায় বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির জল সংরক্ষণ, জলাশয় সংস্কার ইত্যাদিতে জোর দেন। প্রসঙ্গত নাগা সম্প্রদায়ের সাবেকি ও আধুনিক শিক্ষাকে কাজে লাগিয়ে মরুং পদ্ধতির উল্লেখ করেন। পরিবেশ সুরক্ষা, ক্রীড়া, বিজ্ঞান, সামাজিক কাজ ইত্যাদি ক্ষেত্রে দেশে উল্লেখযোগ্য অগ্রগতি র কথা বলেন।
বিশ্বের এই কঠিন সময়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সমদ্যার মোকাবিলায় জয়ী হবে বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment