নোয়াপাড়ায় ভি ভি প্যাট-এর স্লিপ উদ্ধার নিয়ে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে উত্তর ২৪ পরগণার নোয়াপাড়ায় বেশ কিছু ভি ভি প্যাট-এর স্লিপ উদ্ধার নিয়ে উত্তেজনা দেখা দেয়। সিপিএম প্রার্থী গার্গী চ্যাটার্জি ঘটনাস্থলে গেছেন, ভি ভি প্যাট স্লিপের বেশির ভাগেই তাঁদের পক্ষে দেওয়া ভোট। কিছু বিজেপির পক্ষেও আছে বলে তিনি জানান।
কিভাবে এই ভিভি প্যাট স্লিপ বুথের বাইরে এলো, সবার চোখের আড়ালে কিভাবে কারা তা ফেলে গেল, এই নিয়ে বহু প্রশ্ন উঠেছে।
সিইও মনোজ আগরওয়াল জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে।
এই ভিভি প্যাট স্লিপগুলি কোথা থেকে এলো, আসল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*