শনিবার থেকে দেদার বিকোচ্ছে জোড়াফুল সন্দেশ, বাদ যাচ্ছে না পদ্ম সন্দেশও

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল রাজ্যে ভোটের ফলাফল। ফল প্রকাশের আগে তৃণমূল ও বিজেপি যুযুধান দুই শিবিরেরই দাবি৷ মসনদে আসছে তারাই। তবে সেই লড়াইয়ে নেই বাম, কংগ্রেস। তাঁদের সামনে খাতা খোলার চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে টান টান উত্তেজনায় শুরু হচ্ছে ভোটগণনা। ভোটের সেই উত্তাপ এসে লেগেছে বাঙালির প্রিয় মিষ্টিতেও। এই বাজারে অনেক মিষ্টি বিপণিতেই মিলছে জোড়াফুল মিষ্টি। মিলছে পদ্মফুল মিষ্টিও। বাদ যাচ্ছে না হাত চিহ্ন এবং কাস্তে-হাতুরি-তারা মিষ্টিও। দক্ষিণ কলকাতার এক প্রখ্যাত মিষ্টির দোকানি বলছেন, তাদের দোকানে অবশ্য জোড়াফুল মিষ্টির চাহিদাই বেশি। তবে পদ্মফুলের চাহিদাও আছে। তাঁদের ধারণা কালকে ফল বেরনোর পর ফলাফল অনুযায়ী মিষ্টির চাহিদা আরও বাড়বে। তবে কোনটার চাহিদা বাড়বে সেটাই এখন মূল প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*