১০টা

Spread the love
  1. প্রথম দফার ভোট প্রচারের তারকা প্রার্থীদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়।
  2. বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ।
  3. ছাব্বিশের নির্বাচনের আগে কর্মসংস্থানের উপর জোর দিয়ে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট।
  4. দশম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এই তালিকা।
  5. উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রের এক সেক্টর অ্যাসিস্ট্যান্টকে রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
  6. অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
  7. শনিবার একটি নির্দেশিকায় সাসপেন্ড করা হয়েছে সাউথ ডিভিশনের ডিসি-২ সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ও আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে।
  8. আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রীকে গ্রেপ্তার করল এনসিবি। ধৃতের কাছ থেকে ৫০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে।
  9. মুরারইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাঝপথে দলীয় কার্যালয় ছাড়লেন সাংসদ শতাব্দী রায়।
  10. শনিবার ‘ডেডলাইন’ মনে করিয়ে দিয়ে ইরানের উদ্দেশে ট্রাম্প বললেন, ‘এ বার নরক নেমে আসবে।’ পাশাপাশি ইরানের তেলের দখল নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*