- এসএসকেএমে রোগীকল্যাণ সমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
- সই জাল সংক্রান্ত মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে গেল সিআইডি টিম।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। নিশ্চিহ্ন হয়ে গেল। এর জন্যে সম্পুর্ণ দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই বলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
- এ বার তোলাবাজির অভিযোগে নতুন মামলা অসিতের নামে। জামিন পেলেন না বুধবার। পুলিশের কাজে বাধাদান, রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে।
- বিরোধী দলনেতার প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগে চার বিধায়কের হাতের লেখার নমুনা গ্রহণ করল সিআইডি। বৃহস্পতিবার বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাস ও সমর মুখোপাধ্যায়ের হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে।
- শ্লীলতাহানি, মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার খন্ডঘোষের তৃণমূল নেতা সাইফুদ্দিন চৌধুরী ওরফে নাসপাতি।
- বজ্রপাতের কারণে একই জেলায় মারা গেলেন চার জন। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বজ্রপাতের কারণে একই পরিবারের ৩ জন মারা গিয়েছেন। তপনে মারা গিয়েছেন এক বধূ। মুর্শিদাবাদ জেলাতেও ২ জন মারা গিয়েছেন। জলপাইগুড়িতেও মারা গিয়েছেন এক জন।
- বৃহস্পতিবার সকালে আচমকাই রণক্ষেত্র হয়ে উঠল টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়ো। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তুলে স্টুডিয়ো চত্বরে মুহুর্মুহু ছোড়া হয় ডিম, এমনকী শুরু হয় ইটবৃষ্টিও।
- সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় পরিতোষ দত্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা।
- বনগাঁ-রানাঘাট ডবল লাইনের কাজ দেখতে এলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।

Be the first to comment