১০টা

Spread the love
  1. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করেন তিনি। বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাঁদের।
  2. বিধানসভা ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্বভার নেবেন আর এন রবি।
  3. দোলের দিন ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন ৪ জন। ঘটনার ২ দিনের মাথায় এক যুবতীর দেহ উদ্ধার ইছাপুর নবাবগঞ্জ ঘাটে।
    গত শনিবার ইজ়রায়েল আর আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। পাঁচ দিনের মাথায় শোকজ্ঞাপন করল নয়াদিল্লি।
  4. আজ়ার বাইজানের বাকুতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ঘটনায় ২ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন আজ়ার বাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ।
  5. আমেরিকাকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল ফ্রান্স। ইরান যুদ্ধে এ বার পশ্চিম এশিয়ায় ফ্রান্সের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে আমেরিকান সেনা।
  6. শ্রীলঙ্কার জলসীমার দিকে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ এগোচ্ছে বলে তেহরানের তরফে জানানো হয়েছে।
  7. ইরাকে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয় বলে দাবি।
  8. বৃহস্পতিবার, কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
  9. আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৩০। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ইরানের সরকার ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ় এজেন্সি।
  10. পারস্য উপসাগরে ইউএস-লিঙ্কড একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*