১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকারের আমলে জমি নীতি ছিল লগ্নি বিরোধী। জমি নীতি না থাকার কারণেই রাজ্যের শিল্প নীতি মুখ থুবড়ে পড়েছিল। তাঁর দাবি, আগে ঘটা করে শিল্প সম্মেলন আয়োজন করা হলেও রাজ্যে বিনিয়োগ আসেনি। সিন্ডিকেটরাজের কারণেই শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হননি।
  2. মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা ইতিবাচক পদক্ষেপ করব। সেই বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। কিছু একটা করব।”
  3. হুগলির পুরশুড়ায় কৃষক সম্মান নিধি প্রকল্পের অনুষ্ঠানে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
  4. রাজ্যের মোট ২৬৭টি বিএড, ফার্মা, আইটিআই এবং পলিটেকনিক কলেজ নতুন করে কোনও ছাত্র ভর্তি নেওয়া যাবে না। এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের ২৬৫ টি আইটিআই কলেজের মধ্যে ১৪টি আইটিআই-এর কোনও পরিকাঠামো না থাকার কারণে তাদেরকে ছাত্র ভর্তি করতে বারণ করা হয়েছে।
  5. ‘ধর্ম যার যার, বড়মা সবার।’ এই বার্তা লোকের মুখে মুখে ঘুরেছে। সেই স্লোগান এ বার পরিবর্তন করা হলো। কালীপুজোর আগে নৈহাটি বড়মা’র এই চিরপরিচিত স্লোগান পরিবর্তন করল পুজো কমিটি। নৈহাটি বড়মার নতুন স্লোগান হলো ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি।’
  6. শালিমার স্টেশন থেকে দুই নাবালককে উদ্ধার করল আরপিএফ। জানা গিয়েছে, প্ল্যাটফর্ম নম্বর ১-এ দুপুর প্রায় ১২টা নাগাদ টহলদারির সময়ে আরপিএফ কর্মীরা দুই নাবালককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দুই জনের বয়স যথাক্রমে ১৪ ও ১৬ বছর। দু’জনে  দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা।
  7. বিজেপি নেতা জেপি নাড্ডার কনভয়ে হামলার মামলায় নাম থাকা উস্তির ইমরান হাসান মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ।
  8. পাণ্ডবেশ্বর-সহ আরও কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মোট ২১টি আগ্নেয়াস্ত্র ও ৬৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করল এসটিএফ। আগ্নেয়াস্ত্র ছাড়া বীরভূম জেলার মুরারই থেকে প্রচুর পরিমাণে জেলেটিন স্টিক, ডিটোনেটর কেবল, ও ডিটোনেটার বাজেয়াপ্ত করা হয়েছে।
  9. ট্রেনের কামরা থেকে উদ্ধার হলো দু’টি ঝাঁপিতে দু’টি অজগর সাপ। আর এই নিয়েই হুলুস্থূল বেলদা স্টেশনে। বৃহস্পতিবার ১৮০৩৮ নম্বর জাজপুর খড়গপুর এক্সপ্রেস ট্রেনের মধ্য থেকে উদ্ধার হয়।
  10. গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়। নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা (২০) ও সুরজিৎ দে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*