- পথের পাঁচালি, আরণ্যক- এর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মাসের প্রথমদিন দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। কলকাতাতে সাড়ে ৬টাকা কমে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হল ১,৬৯৪ টাকা।
- বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা।
- “আমার সোনার বাংলা” গাওয়ার অপরাধে অসমের কংগ্রেসকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রতিবাদে আজ কলেজ স্ট্রিটে প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ মিছিল।
- ফের সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনে। একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা পূর্ব রেলের। সিগন্যালিংয়ের কাজ-সহ নানা রক্ষণাবেক্ষণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে ২ নভেম্বর। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
- যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ৭০টি সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য ৬৮ লক্ষ টাকা অনুমোদন করল উচ্চশিক্ষা দফতর। এই ৭০ টি ক্যামেরার মধ্যে ৫০ টি বসানো হবে যাদবপুরের মেইন ক্যাম্পাসে এবং বাকি কুড়িটি বসানো হবে সল্টলেক ক্যাম্পাসে।
- সিসি ক্যামেরা ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য ৩২ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও ভাবছে। এদের মধ্যে ৩০ জন গার্ড ও ২ জন সুপারভাইজার থাকবে।
- তেলেঙ্গানা সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী পদে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন।
- উত্তরপ্রদেশে বোনকে খুন করে ৭০ কিলোমিটার দূরে দেহ ফেলে আসার অভিযোগ, গ্রেফতার দাদা
- মধ্যপ্রদেশে এবার ভেষজ কাফ সিরাপ খাওয়ার পর এক শিশুর মৃত্যুর অভিযোগ। অভিযোগ পেতেই শুরু তদন্ত।
- ৫ শিশুর পর ঝাড়খণ্ডে ফের এইচআইভির থাবা। খোঁজ মিলল ভাইরাস আক্রান্ত চার রক্তদাতার।
- তাঁদের ঋণ নিয়ে আমেরিকাকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। তারা বলেছে যে এভাবে চললে, ২০৩০ সালের মধ্যে আমেরিকার দশা ইতালি আর গ্রিসের চেয়েও খারাপ হবে।

Be the first to comment