দিল্লিতে মহিলা সাংবাদিককে ধাওয়া

Spread the love

রোজদিন ডেস্ক : খোদ দিল্লিতে মহিলা সাংবাদিকের গাড়ি ধাওয়া করলো স্কুটার আরোহীরা।
গতকাল রাতের এই ঘটনা ফের রাজধানীর মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললো। রাত ৯টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। নয়ডার অফিস থেকে দুই স্কুটার আরোহী তাঁর গাড়ির পিছু নেয়।গাড়ি থামানোর চেষ্টা করে। তা না পেরে তারা গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেয়। মহিলা সাংবাদিক পুলিশে অভিযোগ করেন। তিনি দুই স্কুটার আরোহীর ছবিও তোলেন। পুলিশ দুই অভিযুক্ত কে গ্রেফতার করেছে।
মহিলা সাংবাদিকের অভিযোগ, ওই দুজন গাড়ির দরজা খোলারও চেষ্টা করে। না পেরে গাড়ির পিছনের কাঁচে আঘাত করে। তিনি দ্রুত গাড়ি নিয়ে চলে যান। লাজপত নগরে পৌঁছে কয়েকজন ট্যাক্সি চালককে দেখে তাঁদের সহায়তা চান। দৃশ্যত আতঙ্কিত মহিলাকে দেখে তাঁরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন। তাঁকে গাড়ি থামাতে বলেন। বিরূপ পরিস্থিতি টের পেয়ে স্কুটার আরোহীরাও উধাও হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*