আরো ১২

Spread the love
  1. আজ বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই উপলক্ষে সকল পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. মুখ্যমন্ত্রীর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এক্স হ্যান্ডলে শেয়ার করলেন মুখ্যমন্ত্রীর বার্তা।
  3. আজ প্রথম পরীক্ষার পর দুপুর তিনটেয় পরীক্ষা নিয়ে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
  4. আজ ১২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।
  5. পদাতিক’ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। মনে করালেন তাঁর নামে মেট্রো স্টেশন ও পদাতিক এক্সপ্রেসের কথা।
  6. মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদ ও শোক মুখ্যমন্ত্রীর, পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।
  7. বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। ভোটে বিক্ষিপ্ত অশান্তি।
  8. বাংলাদেশে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং আধিকারিকের। ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা। মৃতের নাম মুজাহিদুল ইসলাম (৪৮)।
  9. প্রয়াত হলেন বিশিষ্ট জনসংযোগ আধিকারিক ও ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ। বেঙ্গল টেবিল টেনিসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। শোকের ছায়া অনুরাগী মহলে।
  10. বনগাঁর অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তা, জামিন পেলেন মূল অভিযুক্ত তনয় শাস্ত্রী-সহ তিনজনই
  11. বন্দিদের থাকার জায়গার অভাব, রাজ্যের সংশোধনাগারগুলি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের।
  12. প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ, কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*