- প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থীরা।
- ভবানীপুরে প্রচারে নেমে পড়লেন কর্মীরা। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন।
- জোটেনি টিকিট, ক্ষুব্ধ একাধিক বিদায়ী তৃণমূল বিধায়ক। এলাকায় এলাকায় বাড়ছে ক্ষোভ।
- টিকিট না পাওয়ার জের, দলীয় পদ ছাড়ছেন রাজগন্জের বিধায়ক খগেশ্বর রায়।
- রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ঘোষণা, টিকিট না পেয়ে হতাশ চূচূড়ার অসিত মজুমদার।
- ক্যানিং থেকে ভাঙড়, হতাশা নিয়েই নেতৃত্বের প্রতি আস্থা জানালেন সওকত মোল্লা।
- প্রায় আড়াই দশক পর বিধানসভায় প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। তুমুল জল্পনার মুধ্যে মুখে কুলুপ অধীরের।
- প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আক্রান্ত বিপ্রদাসপুর পঞ্চায়েতের উপপ্রধান।
- ইরানের মাটিতে ফের ভয়ংকর হামলা আমেরিকার। হরমুজকে মুক্ত করতে ফের ৫০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার হামলা মার্কিন সেনার। হরমুজ প্রণালীর কাছে ইরানে মিসাইল লঞ্চার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
- ইরানের বিরুদ্ধে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে নারাজ আমেরিকার বন্ধু ন্যাটোর দেশগুলি, নিজের সিদ্ধান্তে অটল ট্রাম্প।
- ২৩ এপ্রিল ভোটগ্রহণ। স্নাতকের একাধিক পরীক্ষা স্থগিত রাখল কলকাতা বিশ্ববিদ্যালয়।
- নিজের কেন্দ্রের বল্লভপুর পঞ্চায়েত এলাকায় প্রচারে বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা সিদান মণ্ডলের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Be the first to comment