ইন্দোরে চার্জিং পয়েন্টে বিস্ফোরণে নিহত ৮, আহত ৩

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্দোরে আজ কাকভোরে গাড়ির চার্জিং পয়েন্টে বিস্ফোরণের জেরে আগুন লেগে মর্মান্তিকভাবে আট জন প্রাণ হারালেন। সূত্রের খবর, আজ কাকভোরে ইন্দোরের ব্রজেশ্বরী অ্যানেক্স কলোনিতে এই ভয়ংকর দুর্ঘটনা হয়। একটি তিনতলা বাড়ির বাইরে থাকা চার্জিং পয়েন্টে বিস্ফোরণের জেরে বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে আট জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত হন তিন জন।।বিস্ফোরণের জেরে বাড়ির ভিতরেও আগুন ছড়িয়ে পড়ে। ফাটে সিলিন্ডার। বাড়ি, নীচে থাকা একাধিক গাড়ি, বাইক, মোটর সাইকেল ইত্যাদিতেও আগুন লেগে রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালান। ওই বাড়িতে এলাকার একটি পরিবারের বিয়ের অনুষ্ঠান ছিল। ভয়ংকর এই দুর্ঘটনায় পুরো এলাকায় ত্রাস ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*