দিল্লির বহুতলে আগুন, তিন শিশু-সহ এক পরিবারের আট জন নিহত, আহত দুই

Spread the love

রোজদিন ডেস্ক : 
মধ্যপ্রদেশের ইন্দোরের পর আজ দিল্লির এক বহুতলে বিধ্বংসী আগুনে এক পরিবারের আট জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। এর মধ্যে তিনজন শিশু৷ আগুন থেকে বাঁচার চেষ্টায় দুজন ওপর থেকে নীচে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হন। সঙ্কটজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ছড়িয়ে পড়ে।
এক দিনে দেশের দুই রাজ্যে এই ভয়ংকর দুর্ঘটনার বলি হলেন ষোল জন!
সূত্রের খবর, আজ সকালে দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। পুলিশ, দমকল বাহিনী দ্রুত ঘটনা স্থলে গিয়ে আবাসিকদের উদ্ধারের চেষ্টা চালান। অগ্নিদগ্ধ অবস্থায় তিন শিশু সহ আটজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। একটি গলির ভিতরের এই বহুতলে আরও কেউ আটকে আছেন কিনা উদ্ধারকারীরা তার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*