আরো ১২

Spread the love
  1. মঙ্গলবার সকাল থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি অফিসে এই উপলক্ষে উপছে পড় ভিড়। সবার কথা মন দিয়ে শুনলেন মুখ্যমন্ত্রী, দিলেন সমাধানের আশ্বাস।
  2. আজও মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। বেলায় যাবেন তারকেশ্বরে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। তারপর রয়েছে প্রশাসনিক বৈঠক।
  3. তারকেশ্বর থেকে তিনি সরাসরি বিমানবন্দর হয়ে দিল্লি চলে যাবেন। আজই তাঁর কলকাতায় ফেরার কথা।
  4. বুধবার নব নিযুক্ত মন্ত্রীদের দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী।
  5. রানি রাসমণি রোডে মিলল না অনুমতি। আজ মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা।
  6. নির্বাচনে হারের পর এদিনই প্রথম প্রকাশ্যে কোনও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. দুই বহিষ্কৃত বিধায়ককে ঘিরে জল্পনা বাড়ছে তৃণমূলে। সোমবার রাতে এমএকএ হস্টেলে গোপন বৈঠক, ছিলেন জাভেদ খান, শিউলি সাহা-সহ জনা ১৫ বিধায়ক, সূত্রের খবর।
  8. তৃণমূলে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা রোজই বাড়ছে, খুব শীঘ্রই আলাদা পরিচয় দাবি করে স্পিকারকে চিঠি দিচ্ছেন ঋতব্রত, সন্দীপনরা।
  9. কলকাতা পুর বোর্ডে বড় ধাক্কা তৃণমূল শিবিরে, আজই ইস্তফা দিতে পারেন মেয়র পারিষদ তারক সিং।
  10. হয়নি নির্বাচন, কলেজে নেই নির্বাচিত ছাত্র সংসদ। ছাত্র সংসদের নামে ফি নেওয়া নিয়ে কড়া বার্তা প্রশাসনের।
  11. ছিল একাধিক দুর্নীতির অভিযোগ, বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের রহস্যমৃত্যু। নাম জহিরুল হক বৈদ্য। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার।
  12. চলতি সপ্তাহে ভারতে আসছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*