রোজদিন ডেস্ক :
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চলতি সপ্তাহে ভারতে আসছেন। তিনি দিল্লিতে আন্তর্জাতিক বিগ ক্যাট সম্মেলনে যোগ দেবেন। আফ্রিকায় ইবোলা পরিস্থিতির দরুণ এই সম্মেলন স্থগিত ছিল।
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে আমেরিকায় বন্দি করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই প্রথম ভারতে আসছেন।
কয়েক বছর আগে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনতো। মাঝখানে তা বন্ধ হয়ে গিয়ে ফের চালু হয়। আবার তা বন্ধ আছে।
মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে ভারতে জ্বালানি তেল/গ্যাসের দাম বেড়েই চলেছে। এই আবহে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভারত সফর গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment