আরো ১২

Spread the love
  1. রবিবার ভোররাতে চলে গেলেন তৃণমূল নেতা ও বিধায়ক মুকুল রায়। বয়স হয়েছিল ৭১ বছর। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  2. মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শোক জানালেন কংগ্রেস নেতা রোহন মিত্র, বামনেতা শতরূপ ঘোষ-সহ অনেকে।
  3. একদা বঙ্গ রাজনীতির চাণক্য দীর্ঘদিন ধরেই ছিলেন সক্রিয় রাজনীতি থেকে শারীরিক কারণে দূরে ছিলেন। শেষ কিছুদিন ভর্তি ছিলেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানে ভোরে মৃত্যু হয় তাঁর।
  4. হাসপাতাল থেকে তাঁর মরদেহ আনা হবে বিধানসভায়। সেখান থেকে কাঁচড়াপাড়ার বাড়িতে। আজই হালিশহর শ্মশানে শেষকৃত্য, জানালেন পুত্র শুভ্রাংশু রায়।
  5. ফের নিম্নচাপের ভ্রুকুটি, রাজ্য জুড়ে আগামীকাল বৃষ্টির আশঙ্কা।
  6. বিশ্ববরেণ্য জাদুকর পিসি সরকারের (সিনিয়র) জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. আজ থেকে এসআইআরের কাজে জুডিশিয়াল অফিসাররা। কাজের আগে আজ হবে প্রশিক্ষণ পর্ব।
  8. প্রশিক্ষণের পর শুনানির নথি যাচাই করবেন তাঁরা। এখনও চূড়ান্ত নয় ২৫০ জনের তালিকা।
  9. আগামীকাল নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনগুলির বৈঠক। থাকছে একাধিক বিষয়।
  10. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না। কলকাতায় এসে বললেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার।
  11. ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর আইএসএফ দলটা আর থাকবে না। ভবিষ্যদ্বাণী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পালটা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও।
  12. রাতের অন্ধকারে তৃণমূলের কিছু নেতা বিজেপির সঙ্গে গোপন বৈঠক করছেন। কংগ্রেসে ফিরে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*