আরো ১২

Spread the love
  1. আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সকল বিজ্ঞানী গবেষক ও মেধাবী পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
  2. নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মদিবস ও প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
  3. মহিলাদের সহায়তায় কলকাতায় চালু হল পিঙ্ক বুথ পিঙ্ক মোবাইল ভ্যান, কলকাতা পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর।
  4. শনিবার সকালে শ্যামবাজার ৫ মাথার মোড়ে পিঙ্ক বুথ ও পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।
  5. জাতীয় বিজ্ঞান দিবসে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ ও প্রাক্তন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদকেও স্মরণ করলেন তিনি।
  6. হাওড়ার পিলখানায় খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এখনও অধরা ২ মূল অভিযুক্ত।
  7. আজ প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। বিভিন্ন লাইন দিয়ে তালিকা সংগ্রহ করলেন বিএলওরা।
  8. কোথাও পঞ্চায়েত, কোথাও পুরসভাতে টাঙানো হয়েছে তালিকা। অনলাইনেও দেখা যাচ্ছে তালিকা।
  9. ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও শুক্রবার থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে রুটমার্চ শুরু বাহিনীর।
  10. শনিবার সকাল থেকে ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেঁষা স্বরূপনগরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে স্বরূপনগর থানার পুলিশ।
  11. মোদিজিকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে ফের নির্বাচন করান। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, ওরা যদি ১০টার বেশি সিট পায়, আমি রাজনীতি ছেড়ে দেব। জেল থেকে হুঙ্কার কেজরিওয়ালের।
  12. রাজ্যসভার চার আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় সমকামী আইনজীবী মানেকা গুরুস্বামী, চমক তৃণমূলনেত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*