আরো ১২

Spread the love
  1. ভোটের বাংলায় জমজমাট প্রচারপর্ব। চলছে প্রথম দফার মনোনয়ন পেশ। শেষদিন ৬ এপ্রিল
  2. আজ শুক্রবার তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। হরিরামপুরের হাজারি পাড়া মাঠের জনসভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. আজ তিনটি সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। শুরু হবে পুরুলিয়ার জয়পুর দিয়ে। তারপর পাত্রসায়র ও খানাকুল।
  4. আজ ৩ এপ্রিল শুক্রবার, পবিত্র গুড ফ্রাইডে। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. মালদহের কালিয়াচকে বিচারকদের আটকে রাখা ও অশান্তি ছড়ানোর ঘটনায় পুলিশের জালে মূলচক্রী মোফাক্কেরুল ইসলাম।
  6. ইটাহারের আদি বাসিন্দা মোফাক্কেরুল অসমে পালানোর ছক কষছিল। তার আগেই বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ।
  7. অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ৫২ লক্ষ নামের নিষ্পত্তি, ঘোষণা কমিশনের। বাকি শেষ করা হবে ৬ এপ্রিলের মধ্যে, দাবি সিইও দফতরের।
  8. অ্যাডজুডিকেশনের গেঁরোয় আটকে নাম, ট্রাইবুনাল কবে, নিশ্চিত নয়, জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে নাম বাদ পড়া ভোটারদের।
  9. বহাল থাকছে উচ্চমাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি, গুজব উড়িয়ে ঘোষণা সংসদ সভাপতি পার্থ কর্মকারের।
  10. রাজস্থানের জয়পুরে খুন হলের বাংলার পরিযায়ী শ্রমিক। নাম শেখ সাহান, বয়স ৩৫ বছর, বাড়ি মালদহের হরিশচন্দ্রপুরে।
  11. এনআরএস হাসপাতালের সিসিইউতে আচমকা ভেঙে পড়ল ছাদের চাঙড়। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, ছড়িয়েছে আতঙ্ক।
  12. বৃহস্পতিবার ব্যাঙ্কে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার উৎসব মুখোপাধ্যায়, উদ্বিগ্ন টলিপাড়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*