- কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেণ্ডলি ম্যাচ ঘিরে ফুটছে ফুটবলের মক্কা।
- ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতকে সম্মান জানালেন ব্রাজিলিও কোচ কিংবদন্তি কার্লো আনসেলত্তি।
- টিকিট শেষ, শহর জুড়ে চলছে টিকিটের হাহাকার কালোবাজারিতে দাম আকাশছোঁয়া।
- এশিয়ান গেমসের গলফে ইতিহাস গড়লেন কর্নাটকের ২৩ বছরের মেয়ে প্রণবী উরস। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা গলফার হিসেবে একক ইভেন্টে সোনা পেলেন প্রণবী।
- ব্যক্তিগত ইভেন্টে সোনার পাশাপাশি প্রণবীর দাপটে গলফের দলগত ইভেন্টেও রূপো ছিনিয়ে নিল ভারত।
- এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা কে পাবে তার ফয়সালা আজ শনিবার। ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
- পদত্যাগ করতেই হবে জ্ঞানেশ কুমারকে। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে জমায়েতের ডাক সিজেপির।
- যেখানে বাধা দেবে সেটাই হবে আমাদের যন্তর মন্তর, দিল্লি পুলিশকে হুঁশিয়ারি অভিজিৎ দীপকের।
- উত্তরপ্রদেশের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন আরাধনা মিশ্র। পাঞ্জাবের দায়িত্বে এলেন প্রাক্তন হকি তারকা পারগত সিং।
- সাউথ পয়েন্ট স্কুলে সহপাঠীকে আক্রমণকারী পড়ুয়াকে সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ। সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাতে পরামর্শ ছাত্রের পরিবারকে।
- রাজ্যবাসীকে সরকারের পুজো উপহার। চলতি মাসে ভরতুকি মূল্যে চিনি, ময়দা, সুজি পাবেন গ্রাহকরা।
- আচমকা অসুস্থ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। অসুস্থ হয়ে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তিনি। শুক্রবার রাতে আচমকা তিনি বুকে ব্যথা অনুভব করেন। স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় রাতেই তাঁকে দেখতে যান।

Be the first to comment