Fight for Justice! সত্যাগ্রহ ওয়েবসাইট খুললেন রাহুল গান্ধী 

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশ ব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবিচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার লক্ষ্যে এবার ” সত্যাগ্রহ ” ওয়েবসাইট চালু করলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশবাসী তাঁদের বিরুদ্ধে হওয়া সব অন্যায়, অবিচারের অভিযোগ যাতে জানাতে পারেন, সেই লক্ষ্যে এই ওয়েবসাইট চালু করা হোল।

“সত্যাগ্রহ : সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো” শীর্ষক এই ওয়েবসাইটে আমজনতা তাঁদের সমস্যা, অন্যায়, অবিচারের কথা জানাতে পারবেন।

রাহুল গান্ধী বলেন,দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। কেউ পড়ুয়া দের কথা বলছেন, কেউ মহিলাদের কথা, কেউ মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছেন। বিরোধী দলনেতা হিসাবে তিনি চাইছিলেন, আন্দোলন সংক্রান্ত সব তথ্য এক জায়গায় মজুত রাখতে। আমজনতার বিরুদ্ধে হওয়া অন্যায়, অবিচার, সমস্যা ইর‍্যাদি জানানোর জন্য তিনি এই ওয়েবসাইট চালু করলেন বলে জানান।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশব্যাপী আন্দোলনের পারদ ক্রমেই চড়ছে। গতকাল দেশ জুড়ে বিরোধী দের প্রবল বিক্ষোভ, আন্দোলনের জেরে কিছুটা হলেও অশনি সঙ্কেত দেখছে গেরুয়া শিবির। এই আবহে রাহুল গান্ধীর এই সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করা বিশেষ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেও ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*