Fire in Home, বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে 

Spread the love

রোজদিন ডেস্ক :

সাগরদিঘির ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাসের ধূলিয়ানের বাড়িতে আজ আচমকা আগুন লাগে। বাড়িতে থাকা বিধায়ক অগ্নিদগ্ধ হন। প্রথমে তাঁকে দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

বিধায়কের অগ্নিদগ্ধ হওয়ার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ ব্যক্ত করে জানান, তিনি এই বিষয়ে খোঁজ নেবেন।

কিভাবে আগুন লেগেছে তা এখন ও পরিস্কার না। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এই মাত্র পাওয়া খবরে প্রকাশ তিনি সুস্থ আছেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*