আর কিছুক্ষণের মধ্যে দার্জিলিং ম্যালে ক্রীড়া উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
কিছুক্ষণের মধ্যে (দুপুর ২ টো) মুখ্যমন্ত্রী দার্জিলিং ম্যালে ক্রীড়া উৎসবে যোগ দেবেন। হিমাচল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যালে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ারদের হাতে নিয়োগপত্রও তুলে দেবেন তিনি।
