পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. চলতি সপ্তাহেই শীতের কামব্যাক, মঙ্গলবার থেকেই রাজ্যে পারদ পতনের সম্ভাবনা।
  2. ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল মেগা স্বাস্থ্য শিবির সেবাশ্রয়-২। প্রথম দিনেই বিপুল সাড়া।
  3. নির্বাচন কমিশনের সিইও দফতরে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ বিএলওদের।
  4. পুলিশের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়ম ও প্রশ্ন বিক্রির অভিযোগে গ্রেফতার পরীক্ষার্থী-সহ প্রায় ৩০ জন।
  5. হাওড়ায় বেকারির দোকানে বচসার জেরে বোমাবাজি, জখম দুই
  6. মুর্শিদাবাদে মাকে খুনের অভিযোগে ধৃত ক্যানসার আক্রান্ত মানসিক ভারসাম্যহীন ছেলে।
  7. আসানসোলে রেললাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২।
  8. এসআইআর নিয়ে আলোচনা চাই, বিরোধীদের দাবিতে সংসদে প্রথমদিনেই উঠল ঝড়।
  9. ওয়াকফ সম্পত্তির বিবরণ পোর্টালে নথিভুক্ত করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
  10. বিশ্ব এইডস দিবসে সামনে
    এল ভারতে এইচআইভি আক্রান্তের হার। এই হার কমে অর্ধেক, দাবি সমীক্ষায়।
  11. ঘূর্ণিঝড় দিতওয়াহের জেরে শ্রীলঙ্কায় আটকে পড়া ৩০০-র বেশি ভারতীয়কে উদ্ধার করল বায়ুসেনা
  12. ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০ থেকে।১১ টাকা।
  13. ফের আত্মঘাতী উত্তরপ্রদেশের এক বিএলও। দায়ী কাজের চাপ, উঠছে অভিযোগ।
  14. লালকেল্লা চত্বরে বিস্ফোরণের জের, কাশ্মীর-জুড়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ।
  15. ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ডাক ট্রাম্পের,পাল্টা আমেরিকাকে নিশানা কারাকাসের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*