ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক : কিছুটা প্রত্যাশিত ছিলই। আর কার্যক্ষেত্রে সেটাই হল। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি গ্রহণই করল না সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ করে দিল। ফলে চাকরিহারা চাকরি পাওয়ার আর কোনও সুযোগ অবশিষ্ট রইল না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এ নিয়ে যে রায় ছিল, তাই বহাল থাকল। সেই সঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনও হস্তক্ষেপ করা হবে না তাও সাফিয়ে জানিয়ে দিয়েছে বেঞ্চ। তবে আদালত স্বীকার করে নিয়েছে যে সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক মেধাবী পড়ুয়ার ক্ষতি হয়েছে। এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল দুর্নীতির অভিযোগ ওঠায় বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায়। আদালত নির্দেশ দেয় নতুন করে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে হবে। সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করেছে কমিশন। চলতি বছরের মধ্যে তা শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*