পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে SCO সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের রাষ্ট্রনেতাদের সঙ্গে সেখান থেকে ছবি পোস্ট করলেন তিনি।
  2. অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পূর্বতন তৃণমূল সরকার আড়াই হাজার টাকা করে পেনশন দিত। শুভেন্দু অধিকারী জানান, ১৫৪ জনের কাছাকাছি সাংবাদিক এই সুবিধা পেতেন। সংখ্যাটা নেহাতই কম। বাজেটেই বিজেপি সরকার ঘোষণা করেছিল এই টাকার অঙ্ক ৫ হাজার করা হবে।
  3. মুখ্যমন্ত্রী বলেন, ‘অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫ হাজার টাকা পেনশন আমরা দেবো। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে চালু করা হলো। এই প্রকল্পের আওতায় সকল সাংবাদিক অন্তর্ভুক্ত হবেন। এমনকী যাঁরা নিউজ় ডেস্কে কাজ করেন, যাঁদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁরাও এই সুবিধা পাবেন। যে হেতু সাংবাদিকরা বেসরকারি সংস্থায় কাজ করেন, তাই তাঁরা পেনশনের মতো সামাজিক সুরক্ষা পান না। এই প্রকল্পের লক্ষ্যই হলো সাংবাদিকদের সেই সব সামাজিক সুরক্ষার আওতায় আনা।’
  4. নতুন প্রকল্পে সব ধরনের গণমাধ্যম কর্মীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা পূরণের ভিত্তিতে নির্বাচন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। নির্বাচন প্রক্রিয়ায় যে পর্যাপ্ত স্বচ্ছতা থাকবে, তারও আশ্বাস দেন তিনি।
  5. মুখ্যমন্ত্রী জানান, নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের ক্ষেত্রে স্ক্রিনিং কমিটির মাধ্যমে আটকানোর কোনও বিষয় থাকবে না। আবেদন করা হলে নির্দিষ্ট মাপকাঠি মেনে কার্ড দেওয়া হবে।
  6. যে সাংবাদিকরা আবেদন করবেন, পুজোর ভাতা হিসেবে তাঁরা ৩ হাজার টাকা করে পাবেন। এই টাকার ক্ষেত্রে কলকাতা ও জেলার সাংবাদিকদের মধ্যে কোনও বৈষম্য থাকবে না।
  7. প্রেসিডেন্সি জেল সংশোধনাগার পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
  8. আজ থেকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। অবহেলিত দফতরের মধ্যে অন্যতম এই দফতর। কোনও সরকার ক্রেতা সুরক্ষা নিয়েছেন বা মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মসূচিতে এসেছেন এটা আমি আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি । এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক আছে।
  9. বিধাননগর পুলিশ কমিশনারেট দশদিন আগে নিউটাউন এর একটি ঘরে রেট করে দেখেছে খাবার ডেলিভারি অ্যাপ এ ১২০ জনকে পাওয়া গেছে যারা ফলস বুকিং নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না । তাই এটা উচিত যে ক্রেতা বিক্রেতাকে সুরক্ষিত ও সচেতন করা।
  10. তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।
  11. প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে মমতার গ্রামের বাড়ি কুসুম্বায়। দেহ উদ্ধার করে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
  12. বিগত সরকারের আমলে বাঁকুড়া জেলাজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বকেয়া থাকা একশো কোটি টাকার বেশি অবিলম্বে দেওয়ার দাবিতে এবার বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হলেন জেলার ঠিকাদাররা।
  13. ক্যামাক স্ট্রিটকাণ্ডে সমন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার নির্ধারিত সময়ে থানায় হাজিরা দিলেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন পুরকর্মী ও পুলিশ। হাতাহাতি-শ্লীলতাহানির মতো অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই তলব।
  14. বাদুরিয়ার একটি নামকরা রেস্তোরাঁ থেকে খাদ্য দপ্তর, পুরসভার আধিকারিক ও পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণে পচা মাংস উদ্ধার করল ।
  15. অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম ও পুরো সময়ের CEO নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত। সূত্রের খবর, সিইও-র প্যানেল তৈরি হয়ে গিয়েছে। প্যানেলের অনুমোদন দিয়েছে নিয়োগ কমিটি। আজ, মঙ্গলবার ট্রাস্টের প্রেসিডেন্ট মোহান্ত নৃত্যগোপাল দাসের কাছে প্যানেল জমা পড়বে। ওই প্যানেল থেকে একজনকে সিইও নিয়োগ করা হবে। ইতমধ্যেই নিয়োগ কমিটির তিন সদস্য অযোধ্য়ায় পৌঁছেছেন। আগামিকাল, বুধবার ট্রাস্টের জরুরি বৈঠক রয়েছে। বৈঠক শেষে সিইও-র নাম ঘোষণা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*