RUJEERA NARULA: অভিষেক-জায়া রুজিরাকে নিয়ে মিডিয়া ট্রায়ালে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আদালত

Spread the love

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে (RUJEERA NARULA) নিয়ে কোনও মিডিয়া ট্রায়াল করা যাবে না। আগেই এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল আদালত। এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অথবা আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আগের নির্দেশই বহাল থাকবে। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। স্বামী একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু এই পরিচিতির কারণে স্ত্রীকে অযথা তদন্ত ও বিতর্কে টেনে এনে তাকে নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। তাঁর আবেদনের ভিত্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এদিন বিচারপতি রাওয়ের এজলাসে রুজিরার আইনজীবী জানান, রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। অথচ তাঁর স্বামী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার সুবাদে বিভিন্ন ঘটনায় তাঁকে জড়িয়ে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। আমাদের প্রাথমিক ও প্রধান দাবিই হল, এই মিডিয়া ট্রায়াল অবিলম্বে বন্ধ করা। আদালত সব পক্ষের কথা শুনে ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*