- রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় ইন্সপেকশন। ১৮ জনের কমিটি গড়ে ইন্সপেকশন এর সিদ্ধান্ত সংখ্যালঘু দফতরের।
- ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে ইন্সপেকশন। ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা পড়বে সংখ্যালঘু দফতরে। সেই রিপোর্টের ভিত্তিতে মাদ্রাসাগুলোর জন্য পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
- সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ। গাফিলতিতে পা বাদ গেল মহিলার। ভুক্তভোগী মালতি বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। একই সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
- পরিবহন মন্ত্রী অর্জুন সিং-এর সাফ কথা, আইন আইনের পথেই চলবে। উনি যার সঙ্গেই খাকুন, যে কমিটিতেই থাকুন না কেন উনি গ্রেফতার হবেন। পুলিশ পুলিশের কাজ ঠিক করবে।
- সিঁথি থানার ওসি করা হয়েছে শৃঙ্খলা শর্মাকে এবং সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে রূপা সিংকে। দীর্ঘ ১৬ বছর পর মহিলা পুলিশকর্মী থানার দায়িত্ব পেলেন।
- উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মন্ত্রী অর্জুন সিং। রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই সরাসরি ওদলাবাড়ির খাটু শ্যাম মন্দিরে এসে পুজো দিলেন তিনি।
- জমি কেনাবেচায় কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ। রবিবার পুলিশের জালে ধরা পড়লেন রানাঘাটের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস।
- ফের গ্রেপ্তার ইন্দপুরের তৃণমূলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি রেজাউল খান। কয়েক দিন আগেই এক বিজেপি কর্মীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনেও মুক্তি পান। তার পরে আবার পুরোনো এক মামলায় ফের পুলিশের জালে ধরা পড়লেন রেজাউল।
- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত ইসিএলের বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টের (ওসিপি) খনি থেকে এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম পূর্ণিমা বাউরি(২৬)। তিনি সালানপুরের শিবদাসপুরের বাসিন্দা।
- চোলাই মদ তৈরির প্রতিবাদ করায় তিন মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। দাসপুর থানার আরিট গ্রামের ঘটনা।
- একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লেক টাউন থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ নাগ। অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক।
- শনিবার দিঘায় ‘দিঘাশ্রী ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে’ ভারতীয় জাতীয় যোগাসন প্রতিযোগিতায় বাঁকুড়ে জেলার বড়জোড়ার ভিড়কারশোল গ্রামের ডোনা মণ্ডল তৃতীয় স্থান পেয়েছে। এই প্রতিযোগিতার আয়োজক ছিল ইউওয়াইএসএফ (ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন)। ডোনার সাফল্যে উল্লসিত বড়জোড়ার বাসিন্দারা।
- প্রয়াত হলেন আমেরিকার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। বয়স হয়েছিল ৭১।
- ওমান উপকূলের কাছে হরমুজ় প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। ‘জিএফএস গ্যালাক্সি’ নামের ওই জাহাজটিতে হামলার পরে আগুন ধরে যায়। ক্রু সদস্যরা জাহাজ ছাড়তে বাধ্য হন। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন, যাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ।
- হরমুজ় ফের বন্ধের ঘোষণা করল তেহরান। সম্প্রতি, হরমুজ়ে একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তারপরই ওই প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনা।

Be the first to comment