মুম্বাইয়ের তাজ হোটেলে ভূয়ো বোমাতঙ্ক!

Spread the love

রোজদিন ডেস্ক :

মুম্বাইয়ের তাজ হোটেলে দায়ুদ বোমা রেখেছে। গতকাল রাত বারটার পর নবি মুম্বাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে এই ফোন এলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কোন ঝুঁকি না নিয়ে দ্রুত সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মুম্বাইয়ের দীর্ঘ ঐতিহ্যবাহী তাজ হোটেলে তন্ন তন্ন করে সব খোঁজে। পরে পুলিশ জানায়, এটি ভূয়ো খবর ছিল। হোটেলের প্রধান লবি, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হলগুলি,রেস্তোরাঁ, পার্কিং লট ইত্যাদি সব জায়গায় তল্লাশি চালিয়ে কিছু মেলেনি।

ভূয়ো বোমাতঙ্ক ছড়িয়ে কে আতঙ্ক সৃষ্টি করল, পুলিশ তা চিহ্নিত করার চেষ্টা করছে। নবি মুম্বাই থেকে এই ফোন করা হয়েছিল।

প্রসঙ্গত, মুম্বাইয়ের তাজ হোটেলে ২০০৮ সালের জঙ্গি হানায় বহু মানুষ নিহত ও আহত হয়েছিলেন। কয়েকদিন আগেও এখানে বোমা রাখা নিয়ে ভূয়ো আতঙ্ক ছড়ানো হয়। পুলিশ কোন ঝুঁকি না নিয়ে ব্যাপক তল্লাশি চালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*