পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুম্বই মেট্রোতে দুর্ঘটনা, ভেঙে পড়ল পিলার, একজনের মৃত্যু, জখম আরও তিন।
  2. ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, দেশের বস্ত্র শিল্প ও তুলো চাষকে শেষ করবে, বললেন রাহুল গান্ধি।
  3. তারেক রহমানের শপথে গ্রহণে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, থাকতে পারেন প্রধানমন্ত্রীও।
  4. ১ এপ্রিল থেকে চালু যুবসাথী, রবিবার ১৫ ফেব্রুয়ারি থেকে শিবির করে আবেদন নেওয়া শুরু, ঘোষণা রাজ্যের।
  5. বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী। এখন তিনি ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত।
  6. ২০১৯ সালের আজকের দিনেই পুলওয়ামায় শহিদ হয়েছিলেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  8. অসমের মোরান বাইপাসে নামলেন প্রধানমন্ত্রী মোদি, উত্তর পূর্বের প্রথম জরুরি অবতরণ সড়কে।
  9. রাজবংশী সমাজের পথপ্রদর্শক পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। তুলে ধরলেন তাঁর স্মৃতি রক্ষার্থে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও।
  10. আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
  11. মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদে আজ পুরুলিয়া জুড়ে তৃণমূলের মিছিলে প্রতিবাদী শ্লোগান।
  12. আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার, রাজ্যে শেষ হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। আপাতত চলবে তথ্য আপলোডের কাজ।
  13. সাতসকালে কলকাতা বিমানবন্দরে শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জারি সতর্কতা।
  14. বেপরোয়া গতির জের, ইকোপার্কের কাছে উল্টে গেল গাড়ি, গুরুতর জখম ৩, তদন্তে পুলিশ।
  15. কমছে শীতের আমেজ, সোমবার থেকে বাড়বে গরম। আগামী সপ্তাহে পৌঁছাতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*