- নির্ধারিত সূচি মেনে বিকেল চারটেয় নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কমিশনের বৈঠকে মুখ্যমন্ত্রীর। সঙ্গে রয়েছেন অভিষেক, কল্যাণ। সঙ্গে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরা।
- বাংলা থেকে আসা এসআইআর হয়রানির শিকার বাসিন্দাদের হেনস্তা করছে দিল্লি পুলিশ, অভিযোগ তৃণমূলের।
- বাংলার বাসিন্দাদের কেন হেনস্তা, প্রতিবাদে বঙ্গভবনে গিয়ে প্রতিবাদ খোদ মুখ্যমন্ত্রীর।
- দিল্লিতে জমিদারি রাজ চলছে, অভিষেককে পাশে নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর।
- নির্বিঘ্নে শেষ হল প্রথমদিনের মাধ্যমিক। পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
- মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সকালেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- জঙ্গলমহলে পরীক্ষার্থীদের বাস এসকর্ট করে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল।পুলিশ।
- রবিবার সন্ধ্যায় ঢাকুরিয়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ১০ জন। নেপথ্যে কারা তদন্তে পুলিশ।
- যাওয়ার মুখে আচমকা ফিরল শীত। টানা দু’দিন স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা।
- পাকিস্তানের বালোচিস্তানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা দু’শো পার।
- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তিনদিনের অধিবেশনে পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট।
- জোর করে ঘরে নিয়ে গিয়ে ৮৯ হাজার টাকা লুঠ, সোনা গাছিতে ধৃত ৩ যৌনকর্মী।
- মাধ্যমিক চলাকালীন তুফানগঞ্জের স্কুলে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ। হতাহতের খবর নেই।
- দুর্গাপুরে সাপের কামড়ে অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালে, পুলিশি পাহাড়ায় বিশেষ ব্যবস্থা।

Be the first to comment