- ঐতিহাসিক নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতার গদিতে মোট ৮ হাজার ৯৩১ দিন পার করেছেন।
- দিল্লির রফি মার্গে অবস্থিত সংবাদ সংস্থা ইউএনআই-এর অফিস সিল করে দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের রায়েই এই সংবাদ সংস্থার অফিসের দখল নেওয়া হয়েছে।
- সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ‘মমতাদিই জিতবেন। বিপুল ভোটে জিতবেন।’
- অসমের তিনসুকিয়া জেলায় পুলিশ কমান্ডোদের ক্যাম্পে আলফা জঙ্গিদের গ্রেনেড হামলা। গুরুতর জখম হয়েছেন চার কমান্ডো।
- মধ্যপ্রদেশের মহাসমুন্দ জেলায় রোপওয়ে ট্রলি ছিঁড়ে পড়ে গিয়ে এক মহিলা পুণ্যার্থী মারা গিয়েছেন. গুরুতর জখম হয়েছেন সাত জন।
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ জারি করল ইলেকশন কমিশন অব ইন্ডিয়া।
- লালগোলায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও নেতা-নেত্রী।
- বীরভূমের নানুর বিধানসভার সিয়ান গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিজেপির দলীয় পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
- নির্বাচন কমিশনের দুই কর্মীকে গাড়ি ছেতে নামিয়ে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে। সরকারি দেওয়ালে প্রার্থীর নাম লিখে প্রচার করেছিল তৃণমূল। কিন্তু তা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে। সেই দেওয়াল মুছেছিলেন কমিশনের দুই কর্মী। তার জেরেই মারধর বলে অভিযোগ।
- তৃণমূল কংগ্রেসের কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি তথা কোচবিহার ১ পঞ্চায়েত সমিতির সদস্য খোকন মিঁয়া কংগ্রেসে যোগদান করলেন।
- কোচির ভাদুথালা এলাকায় বাড়ির মধ্যে থেকে পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
- রবিবার নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছল আমেরিকা থেকে আসা একটি এলপিজি বোঝাই কার্গো জাহাজ।
- শ্রীলঙ্কায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ শ্রীলঙ্কান রুপি বেড়েছে। ডিজ়েলের দামও ৭৯ রুপি বেড়েছে।
- ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার তদন্ত ভার নিল এনআইএ। তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত কড়া আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) অ্যাক্ট-এর ১৬ এবং ১৮ নম্বর ধারা যুক্ত করার আবেদনও মঞ্জুর করেছেন।
- ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, অন্যান্য দেশের জাহাজগুলির হরমুজ়ে যাতায়াতের অনুমতি রয়েছে। তিনি বলেন, প্রকৃতপক্ষে, হরমুজ প্রণালী উন্মুক্ত। কেবল আমাদের শত্রুদের ট্যাঙ্কার এবং জাহাজ চলাচল বন্ধ রয়েছে। অন্যরা স্বাধীনভাবে হরমুজ়ে যাতায়াত করতে পারে।

Be the first to comment