পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তৈরি হল নতুন ইতিহাস। দেশের প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. শুধু টার্গেট বাংলা: এসআইআর মামলায় সওয়াল মুখ্যমন্ত্রীর। কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের।
  3. বৈধ ভোটারের হয়রানি মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ প্রধান বিচারপতির। বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, দিলেন আশ্বাস।
  4. শেষবারের মতো ফিরছে শীত। আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রাজ্যে।
  5. চিকিৎসা করাতে যাদবপুরে আত্মীয়ের বাড়িতে এসে রহস্যমৃত্যু মন্দারমণির বৃদ্ধের।
  6. ২৩ কোটি থেকে প্রায় ২৭ কোটি, এবারের কলকাতা বইমেলায় বিক্রি বাড়ল ১৫ শতাংশ।
  7. গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই লক্ষ্মীকান্তপুর বাজারের একাংশ।
  8. সরকারি চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগে বসিরহাটে ধৃত সিআইএসএফ জওয়ান ও তার ছেলে।
  9. জামালপুরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল পরিদর্শককে হেনস্থা ও মারধর, সাসপেন্ড প্রধান শিক্ষক-সহ ৮।
  10. মুম্বইয়ের রেললাইনে মিলল স্বরূপনগরের পরিযায়ী শ্রমিকের দেহ। শুরু তদন্ত।
  11. ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে করতে গেল যুবক, দাসপুর পুলিশে অভিযোগ দায়ের।
  12. অনিল অম্বানীর সংস্থার বিরুদ্ধে তদন্তে অগ্রগতি হচ্ছে না। সুপ্রিম তোপে ইডি, সিবিআই।
  13. মঙ্গলবার কলকাতায় ভূমিকম্পের পর বুধবার অরুণাচলে মৃদু ভূমিকম্প।
  14. কর্ণাটকে স্কুলে মিড-ডে মিল খেয়ে বিষক্রিয়া, হাসপাতালে ২০ শিশু।
  15. মণিপুরে উঠল রাষ্ট্রপতি শাসন। সন্ধেয় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*