রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এবার কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। সূত্রের খবর, এবার মূল বেতনের সঙ্গে ডিএ ( মহার্ঘ ভাতা) ও ডিআর যোগ হচ্ছে না৷ এতে হতাশ কর্মী মহল৷ ক্ষুব্ধ কর্মী সংগঠন গুলিও।এর ফলে আশানুরূপ বেতন বৃদ্ধি হবে না বলে তাঁরা মনে করেন।
এই বেতন কমিশন কার্যকর হলে ১১ লক্ষ সরকারি কর্মী ও পেনসনভোগীরা উপকৃত হবেন বলে জানা যায়।
উল্লেখ্য, এই রাজ্যে ও বিরোধী কর্মী সংগঠনগুলি দীর্ঘ দিন ধরে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন, যদিও এই বিষয়ে রাজ্য সরকার কোনও ঘোষণা করেনি।

Be the first to comment