“ভাইপো সার্ভিস ট্যাক্স”; নতুন কর ব্যবস্থা চালু করেছেন মমতাঃ নরেন্দ্র মোদী

Spread the love

আজ ফের বাংলা সফরে নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, দিদি রাজ্যে দিনের পর দিন মানুষ বঞ্চিত হয়েছেন, মহিলাদের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যে গুণ্ডারাজ বে়ড়েছে, ফড়েদের অত্যাচার চলেছে, কৃষকরা, চা বাগানের কর্মীরা শোষিত হয়েছেন, সিন্ডিকেটের ক্ষমতা বেড়েছে অথচ দিদি সব মুখ বুজে দেখেছেন। আপনি নতুন কর ব্যবস্থা চালু করেছেন। ভাইপো সার্ভিস ট্যাক্স। আপনার ১০ বছরের রিপোর্ট কার্ড জানা গিয়েছে অডিও টেপে।

তিনি আরোও বলেন, ‘বাংলা জুড়ে আওয়াজ উঠেছে চলো পাল্টাই। তৃণমূলকে বিদায় দিয়ে চলো পাল্টাই। তিনি বলেন, ‘আপনার আচরণ দেখে একজন শিশুও বলে দেবে ২ মে আপনার সরকার বিদায় নিচ্ছে। এখন ইভিএমও আপনার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় এই ইভিএমের পক্ষে কথা বলতেন আপনিই। একসময় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাতেন আপনিই। আপনার মুখে এখন অন্য কথা কেন? এ থেকেই বোঝা যায় দিদির খেলা শেষ’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*