নিউটাউনের বন্ধ ফ্ল্যাটে আইটি কর্মীর ঝুলন্ত দেহ

Spread the love

নিউটাউনে চন্ডিবেড়িয়া এলাকায় বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার আইটি কর্মীর ঝুলন্ত দেহ। মৃত যুবক আদতে বিহারের বাসিন্দা। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের বাড়ি বিহারের ভাগলপুরে। মাস খানেক আগে তিনি ওই ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন। ওই যুবকের সঙ্গে আরও দুজন থাকতে। এদিকে বাসিন্দাদের ধারণা দিন দুয়েক ধরেই ওই ফ্ল্যাটিটি বন্ধ ছিল। 

এদিকে শনিবার সকাল থেকে ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপরই এনিয়ে বাসিন্দাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। দেহটি উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। কিন্তু তার সঙ্গে যারা থাকতেন তারা কোথায় গেলেন তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

এদিকে ওই আইটি কর্মীর কাজ গিয়েছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মানসিক কোনও অবসাদ থেকে তিনি এই কাজ করেছেন কি না সেটাও দেখা হচ্ছে। তবে দেহটিতে পচন ধরে গিয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে দিন কয়েক আগেই তার মৃত্যু হয়েছিল। তবে বিষয়টি কেউ টের পাননি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*