সামান্য বাড়লো দৈনিক সংক্রমণ, মৃত আরও ৮

Spread the love

অবশেষে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু নামল ১ সংখ্যায়। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৮। গত ৯ এপ্রিলের পর এই প্রথম রাজ্যে ১ সংখ্যায় করোনায় দৈনিক মৃত্যু। তবে এদিন সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ।

শনিবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ৮। এদিন হুগলিতে ৩ জন, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় ২ জন করে করোনায় মারা গিয়েছেন। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,৯৮৮।

এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ১,০৪২ জন। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ১৫১টি। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৩৩৩। রাজ্যে ৫৭ হাজারের কিছু বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার হয়েছে ৯৭.৯৪ শতাংশ। সংক্রমণের হার ১.৫৮ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*