৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বৃহস্পতিবার শেষ দিন। আর এই দিনের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরলেন এবারের বাণিজ্য সম্মেলনের একাধিক তথ্য। তিনি জানান, ‘অষ্টম বিজিবিএস দারুণ সাফল্য। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিনিয়োগে সেরা গন্তব্য বাংলা।’
সেইসঙ্গে এদিন মমতা বন্দোপাধ্যায় জানান,’ বিগত ১৪ বছরে ব্যাপক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। সম্মেলনে ২০টি দেশের অংশগ্রহণ করেছিল। অতিথি দেশের তরফে আমন্ত্রণ জানান হয়েছে। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলায় প্রচুর প্রজেক্ট হবে।’ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী এও জানান এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে ২১২টি মৌ হয়েছে স্বাক্ষরিত করেছে রাজ্য।
অন্যদিকে এদিন সম্মেলন শুরুর আগে শিল্পপতিদের সঙ্গে ক্ষুদ্র শিল্প নিয়ে মূলত আলোচনা হয়েছিল। তার পর এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী জানান,’ অশোকনগরে ওএনজসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে দেউচা পাঁচামির কাজ। এবার ৫০০০ বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন সম্মেলনে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিন্দল গোষ্ঠীর মতো সংস্থা বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। মুকেশ আম্বানি নিজেই বলেছেন, ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। মুকেশজি ও সজ্জন জিন্দলের সঙ্গে পৃথক ভাবে আমার কথা হয়েছে।’
পাশাপাশি বাণিজ্য সম্মেলন থেকে বাংলার এখনও পর্যন্ত কত প্রাপ্তি হয়েছে সেই প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,’ গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্য সম্পূর্ণ হয়ে গেছে। আর ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া চলছে।’ একথায় বলা যায়, অষ্টম বিশ্ববাংলা সম্মেলনে অনেক সাফল্য পেয়েছে বাংলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*