সীমান্তে জড়ো হচ্ছে প্রচুর পাক সেনা! ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠকে বসছেন পাক প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : সীমান্তে লাগাতার পাক উসকানি চলছেই। প্রত্যাঘাত করছে ভারত। ভারত-পাক যুদ্ধ আবহের মধ্যেই শনিবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই অথরিটির হাতেই থাকে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব। তবে কোন পথে এগোচ্ছে পাকিস্তান? উঠছে প্রশ্ন।
পাকিস্তান রেডিও দেশের সেনা জনসংযোগ বিভাগ আইএসপিআর-কে উদ্ধৃত করে জানিয়েছে, বৈঠকে সেনার তিন বাহিনীর প্রধান ছাড়াও জয়েন্ট চিফ অফ স্টাফ, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-র ডিরেক্টররা হাজির থাকবেন। যুদ্ধ আবহে পাক প্রধানমন্ত্রীর পরমাণু অস্ত্র ব্যবহার সংক্রান্ত কমিটির বৈঠক ডাকা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা আছে ভারতেরও।
ভারত ও পাকিস্তান কোনও পক্ষই এখনও পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেনি। নিজেদের সীমানায় দাঁড়িয়ে গোলাবর্ষণ করছে। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে গত মঙ্গলবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর থেকে ভারত-পাক দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এবার এই পরিস্থিতিতে এই বৈঠক ঠিক কোন পথে যেতে চাইছে পাকিস্তান, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*